বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

    তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক উত্তেজনার কারণে সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি, তবুও আগাম সতর্কতা হিসেবে সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

    ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে—বিগত সময়ের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলোর তালিকা আগামী এক মাসের মধ্যে প্রস্তুত করে তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া। পাশাপাশি যেসব অস্ত্রের লাইসেন্স অবৈধ বা নিয়মবহির্ভূত, সেগুলো উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর সঠিক তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

    আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তে মেশিন সরবরাহ এবং ফেরিঘাটে বাস চলাচল ও যাত্রী নিরাপত্তা জোরদারের কথাও উল্লেখ করেন তিনি।

    এছাড়া মাদক ও অনলাইন জুয়াকে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলেও তিনি জানান। তরুণ প্রজন্মকে সুরক্ষায় সাইবার জগতে কঠোর নজরদারি ও ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন