বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে আহত ৫, সরকারি স্কুলে চাঞ্চল্য

    ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে আহত ৫, সরকারি স্কুলে চাঞ্চল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

    বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আহত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব জানান, তিনি স্কুলে প্রবেশ করার পরপরই হঠাৎ সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। তার ভাষায়, “ভাগ্য ভালো ফ্যানটি সরাসরি কারও মাথায় পড়েনি। তবে পাখার আঘাতে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।”

    আরেক প্রাক্তন শিক্ষার্থী আবু জাফর বলেন, প্রধান শিক্ষকের আমন্ত্রণে তারা স্কুলে গিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং নতুন ভবন নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন হঠাৎ করেই ফ্যানটি খুলে পড়ে যায়। ভবনের অবস্থা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল বলে তিনি উল্লেখ করেন এবং নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে বলে জানান।

    এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন