বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সেনাবাহিনী ধাপে ধাপে মাঠ ছাড়বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    সেনাবাহিনী ধাপে ধাপে মাঠ ছাড়বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরে আসায় এখন সেনা মোতায়েন দীর্ঘায়িত করার প্রয়োজন নেই।

    বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

    তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। ফলে সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখা হবে না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হবে।

    তিনি জানান, পুলিশের সক্ষমতা ও শৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে বলে সরকার মনে করে। জনগণের মধ্যেও আস্থা ফিরতে শুরু করেছে। এ কারণে এখন দায়িত্ব ধীরে ধীরে পুলিশের ওপর ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনী প্রত্যাহারের পুরো প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে সিদ্ধান্ত নেবে।

    চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, মাদক, অস্ত্র, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। প্রতিদিনই দাগী অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, বড় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযানে কোনো ধরনের শিথিলতা নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল করতে এ অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন