বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ৭ জুন শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, পেশ হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

    ৭ জুন শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, পেশ হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেছেন।

    এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও তা পাস করার কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    রাষ্ট্রপতির নির্দেশ জারির পর সংসদ সচিবালয় অধিবেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

    এ বিষয়ে উপসচিব শওকত আকবর স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংসদ বাংলাদেশ টেলিভিশন, রেডিও ও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

    প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও পাসের জন্য সংসদে বাজেট অধিবেশন বসে। এবারও আসন্ন অধিবেশনে সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক লক্ষ্য ও অগ্রাধিকারগুলো বাজেট প্রস্তাবে প্রতিফলিত হবে। সংসদ সদস্যরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং পরে বাজেট অনুমোদন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন