বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বিয়ের পিঁড়িতে ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে?

    বিয়ের পিঁড়িতে ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তার বিয়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    নেটিজেনদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে তার হবু স্ত্রীকে নিয়ে। জানা গেছে, সাদিক কায়েমের বিয়ের পাত্রী হলেন আনিকা ফরায়েজি, যিনি পেশায় একজন চিকিৎসক।

    সূত্র অনুযায়ী, আগামী ১৩ মে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আনিকা ফরায়েজির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।

    জানা গেছে, বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হবে।

    এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। ডাকসুর নেতাকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন।

    বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন