বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • রোববার থেকে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু

    রোববার থেকে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সাহসিকতা, বীরত্ব ও পেশাদারিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ১০৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

    রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন।

    প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে প্রশংসনীয় কাজের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি সরকারপ্রধানের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরার সুযোগকে গুরুত্ব দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা।

    পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের পুলিশ সপ্তাহে মোট ছয়টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হতে পারে।

    এসব দাবির মধ্যে রয়েছে—বিদেশে দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়নের সুযোগ বৃদ্ধি, কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট গঠন, পুলিশের জন্য আলাদা মেডিকেল সার্ভিস চালু, সিলেট ও বরিশালে নতুন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং চট্টগ্রামের জঙ্গল ছলিমপুর এলাকায় একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা।

    এ ছাড়া পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা উন্নয়নে ক্রীড়া ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ বাড়ানোর পাশাপাশি এভিয়েশন পুলিশ ইউনিট প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

    পুলিশ সপ্তাহ উপলক্ষে ইতোমধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনাও এবারের আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন