বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার না করার আহ্বান প্রধানমন্ত্রীর

    পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার না করার আহ্বান প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন।

    প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, এই দেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের জনগণ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে হানাদার বাহিনীর হামলায় শহিদ পুলিশ সদস্যদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের সেই ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা সকলের দায়িত্ব।

    তিনি আরও বলেন, স্বাধীনতার পক্ষে রাজারবাগ পুলিশের প্রতিরোধ ও চট্টগ্রামে তৎকালীন মেজর জিয়ার ‘উই রিভোল্ট’ স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

    অন্যদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, পুলিশ বাহিনীর শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব দেশ ও জনগণের আস্থা অর্জনের প্রতিফলন। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়, আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সাফল্যের প্রশংসাও করেন তিনি।

    তারেক রহমান আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের সুনাম রয়েছে এবং নারী পুলিশ সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন