বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

    ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

    রোববার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এর বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

    একই অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।

    তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চলবে বলেও তিনি উল্লেখ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন