বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ঈদযাত্রা নিরাপদ করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী

    ঈদযাত্রা নিরাপদ করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সড়ক, নৌ ও রেলপথে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

    রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানও উপস্থিত ছিলেন।

    মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নৌখাতের উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর মেধা, দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদযাত্রাকে কেন্দ্র করে সব ধরনের পরিবহন ব্যবস্থায় সমন্বিত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

    এদিকে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, নৌপথে দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি ও কঠোর দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঈদের আগে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, কার্যকর পদক্ষেপ ও নজরদারি বাড়াতে পারলে নৌপথের দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন