বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • পুলিশে নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশে নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতি বা শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই সহ্য করা হবে না। কোনো সদস্য নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

    সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, পুলিশের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। অপারেশন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং তদন্ত কার্যক্রমে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব কার্যক্রম রেকর্ড করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। চেইন অব কমান্ড ভঙ্গের কোনো সুযোগ নেই এবং যারা এটি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা দেশের ভাবমূর্তির সঙ্গে সরাসরি জড়িত উল্লেখ করে তিনি ট্যুরিস্ট পুলিশকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে দেশের পর্যটন খাত আরও উন্নত হয় এবং বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন