বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • নাটোরে চলতি মৌসুমে আম ও লিচু সংগ্রহের সময় ঘোষণা

    নাটোরে চলতি মৌসুমে আম ও লিচু সংগ্রহের সময় ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরে চলতি মৌসুমে গাছ থেকে আম ও লিচু সংগ্রহ এবং বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময় অনুযায়ী ১৫ মে থেকে আম সংগ্রহ এবং ১৭ মে থেকে লিচু সংগ্রহ করা যাবে।

    সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

    জেলা প্রশাসন জানিয়েছে, ফলের সঠিক পরিপক্বতা নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ ফল সরবরাহের লক্ষ্যে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখের আগে কোনোভাবেই ফল সংগ্রহ বা বাজারজাত করা যাবে না।

    প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সময়সূচি লঙ্ঘন করে অপরিপক্ব আম বা লিচু সংগ্রহ ও বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ মাঠপর্যায়ে এ বিষয়ে নজরদারি করবে।

    সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, সঠিক সময়ে ফল সংগ্রহ করা হলে বাজারে মানসম্পন্ন ফল সরবরাহ নিশ্চিত হবে এবং কৃষকও ন্যায্যমূল্য পাবেন।

    জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এতে ফলের বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং ভোক্তারা মানসম্মত ফল পাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন