বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • হাম পরিস্থিতি তদন্তে কমিটি গঠনের ঘোষণা তথ্য উপদেষ্টার

    হাম পরিস্থিতি তদন্তে কমিটি গঠনের ঘোষণা তথ্য উপদেষ্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, হামের সংক্রমণ বৃদ্ধি এবং টিকা সংকটের কারণ অনুসন্ধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

    মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

    তথ্য উপদেষ্টা বলেন, হামের বর্তমান পরিস্থিতি, সংক্রমণ বৃদ্ধি এবং টিকা ব্যবস্থাপনায় সংকটের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও থাকবেন।

    তিনি আরও বলেন, হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। টিকা সরবরাহে কোনো ঘাটতি ছিল কি না, কিংবা ব্যবস্থাপনায় কোনো অবহেলা হয়েছে কি না—সব বিষয়ই তদন্তের আওতায় আনা হবে।

    ডা. জাহেদ উর রহমান জানান, তদন্তে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হামের চিকিৎসা ও নিয়ন্ত্রণে সরকারি সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

    এ সময় তিনি আরও বলেন, দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে কোনো সংকট নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন