বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজন ধরতে পুরস্কার ঘোষণা

    জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজন ধরতে পুরস্কার ঘোষণা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া এক সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ব্যক্তির সন্ধান দিতে পারলে নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ সদরদপ্তর।

    শনিবার (১৬ মে) পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়।

    পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে তার সুনির্দিষ্ট পরিচয় ও অবস্থান শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

    জরুরি বার্তায় বলা হয়েছে, কেউ যদি ছবিতে বা সিসিটিভি ফুটেজে দেখা ওই ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য জেনে থাকেন, তবে তা দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

    এ জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে— 01320-089305। তথ্যদাতারা এই নম্বরে যোগাযোগ করে নির্ভরযোগ্য তথ্য দিতে পারবেন।

    পুলিশ সদরদপ্তর আরও জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্য প্রদানকারীর জন্য উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ