শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • কৃষি উন্নয়নে সমন্বয় বাড়াতে কেরানীগঞ্জে পার্টনার কংগ্রেস

    কৃষি উন্নয়নে সমন্বয় বাড়াতে কেরানীগঞ্জে পার্টনার কংগ্রেস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের  আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

    আজ (১৮মে) সোমবার সকাল ১১ টার উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে দিনব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করে। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রচার অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ তানভীর আহমেদ।এ সময় তিনি বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাজিয়াত আহমেদ অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) মোহাম্মদ রেজওয়ানুল  বারী অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোহাম্মদ শরিফুল ইসলাম অতিরিক্ত উপ-পরিচালক(শস্য)সহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক,কৃষি উপ-সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

    অনুষ্ঠানে বক্তারা উল্লেখযোগ্য বিষয়সমূহ স্মার্ট কৃষি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার উচ্চফলনশীল জাত স্থানীয় পর্যায়ে ধান ও রবি শস্যের উন্নত জাত পরিচিতকরণ।​প্রশিক্ষণ মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালার পরিকল্পনা করেন। এবং অনুষ্ঠান শেষে স্থানীয় সফল কৃষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন