বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রাথমিক পর্যায়েই ক্রীড়া-সংস্কৃতি বাধ্যতামূলক ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রাথমিক পর্যায়েই ক্রীড়া-সংস্কৃতি বাধ্যতামূলক ঘোষণা শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হলে শিক্ষার্থীরা কোচিংয়ের ওপর নির্ভরশীলতা কমাবে এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে সরকার নতুনভাবে কাজ শুরু করেছে।

সোমবার (১৫ জুন) সরকারি শারীরিক শিক্ষা কলেজের খেলার মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশকে আধুনিক ও দক্ষ জনশক্তিনির্ভর করতে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন