শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে নিতে পাঁচ বছরের পরিকল্পনা

    কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে নিতে পাঁচ বছরের পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কর আদায় বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে।

    বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে কর-জিডিপি অনুপাত বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি মধ্যম ও দীর্ঘমেয়াদি রাজস্ব কৌশল গ্রহণ করেছে। এর আওতায় কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর, অনলাইন উৎসে কর কর্তন সম্প্রসারণ এবং করদাতাদের জন্য প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি বলেন, কর ফাঁকি রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিভিত্তিক নিরীক্ষা জোরদার, করদাতার তথ্যভান্ডার সমৃদ্ধকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় কর ছাড় ও অব্যাহতি কমিয়ে রাজস্ব ব্যয় হ্রাসের উদ্যোগও নেওয়া হয়েছে।

    প্রধানমন্ত্রী আরও জানান, ট্যাক্স এক্সপেন্ডিচার ব্যবস্থাপনা, কাস্টমস সংস্কার, পোস্ট ক্লিয়ারেন্স অডিট এবং বকেয়া রাজস্ব আদায় কার্যক্রম শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাতীয় শুল্কনীতি ও কাস্টমস কৌশলগত পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানো, কর অব্যাহতি যৌক্তিক করা এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন