শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়া সফর সমাপ্ত করে এবং চীনের ডালিয়ানে আয়োজিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশ নেওয়ার পর এবার রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

     বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় তিনি ডালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে চড়ে রওনা হন এবং বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান।
     এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

    ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ:বেইজিং যাত্রার আগে, আজ সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

     ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক আয়োজনে বাংলাদেশ ছাড়াও গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং মন্টিনিগ্রোর সরকারপ্রধানরা অংশ নেন। বিশ্বের ৯০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ১ হাজার ৭০০ রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

    কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক:চীন সফরের অংশ হিসেবে ডালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভের এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা:কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

     এর মাধ্যমে একদিকে যেমন দেশে নতুন বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে বিভিন্ন উন্নত দেশের সেরা অর্থনৈতিক অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সক্ষমতা আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) মালয়েশিয়া থেকে সরাসরি চীনের ডালিয়ানে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। বেইজিংয়ে অবস্থানের সময় চীনের শীর্ষ নেতৃত্বের সাথে তাঁর বেশ কিছু দ্বিপাক্ষিক ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন