শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ

    সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার মসজিদ, গোরস্থান ও ঈদগাহ উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ বরাদ্দ আপাতত সিটি করপোরেশন এলাকার আসনগুলোর জন্য প্রযোজ্য হয়নি।

    সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা বিরোধী দলের সংসদীয় আসনগুলোতে এই বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

    এ সময় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে স্পিকার তাকে ফ্লোর না দিয়ে স্থানীয় সরকারমন্ত্রীকে বিষয়টি ব্যাখ্যা করতে বলেন।

    জবাবে মন্ত্রী জানান, সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোর জন্যও পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

    আলোচনার একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে তিনি কখনো উন্নয়ন বরাদ্দ পাননি। তিনি আরও উল্লেখ করেন, স্পিকারের দায়িত্ব পালনের কারণে নিজের নির্বাচনী এলাকার নানা সমস্যা সংসদে তুলে ধরার সুযোগও সীমিত হয়ে যায়।

    এর আগে বিরোধী দলীয় নেতা ভোলা জেলার উন্নয়নসংক্রান্ত কয়েকটি প্রস্তাব উপস্থাপন করলে স্পিকার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন