বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ৪ মাসে ৭৭১ জনের মৃত্যু

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ৪ মাসে ৭৭১ জনের মৃত্যু
ছবি- নতুন কাগজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান সম্পন্ন করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়ে যাচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন