শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত
  • সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

    সাবেক মেয়র আইভী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টায় শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ চুনকা কুটিরে অভিযান চালায়। তবে এলাকাবাসীর তীব্র প্রতিরোধের মুখে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    গ্রেপ্তারের খবরে হাজারো মানুষ তার বাসার সামনে জড়ো হয়ে মূল ফটক অবরোধ করে এবং মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। উত্তেজিত জনতা আশেপাশের চারটি সড়ক বাঁশ, ঠেলাগাড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা দিয়ে অবরুদ্ধ করে রাখে। এমনকি আশেপাশের মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়।

    রাত ৩টার দিকে পুলিশের তিন সদস্যের একটি দল আইভীর বাসভবনে প্রবেশ করলেও তিনি রাতের অন্ধকারে গ্রেপ্তার হওয়ায় অনীহা প্রকাশ করেন। তিনি জানান, দিনের আলোতে গ্রেপ্তার হতে চান। তার সেই অনুরোধ অনুযায়ী সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।

    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ