শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি

    মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ খুব ধনী দেশ নয়, তাই দেশের উন্নয়নে সবাইকে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি ভবিষ্যতে যে পেশাতেই যুক্ত হোক না কেন, পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) বঙ্গভবনে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

    শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কেও শিক্ষার্থীদের জানার পরামর্শ দেন তিনি। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

    রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের দেশ ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই বঙ্গভবন পরিদর্শনের এ কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে তারা দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে এবং অতীত থেকে শিক্ষা নিতে পারবে।

    বঙ্গভবন পরিদর্শনে আসায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তোমরা এত দূর থেকে বঙ্গভবনে এসেছো, তোমরা বঙ্গভবন সম্পর্কে জানতে এসেছো—এতে আমি খুব খুশি হয়েছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।’

    বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের কথাও জানতে চান রাষ্ট্রপতি। তারা তোষাখানা, চিড়িয়াখানাসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি অনেক গুণী ও বিশিষ্ট ব্যক্তির ছবি সংরক্ষিত রয়েছে উল্লেখ করে এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে জানার ওপর গুরুত্ব দেন তিনি।

    সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় এ পরিদর্শনের আয়োজন করা হয়। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এতে অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও ছিলেন।

    পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। পরে তাঁদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন তিনি।

    এ সময় রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘রাঙ্গামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙ্গামাটি সফর করব।’

    অনুষ্ঠানে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন