শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা

    পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রহস্য, সন্দেহ ও বিশ্বাসঘাতকতায় মোড়া এক মনস্তাত্ত্বিক খুনের গল্প নিয়ে বড় পর্দায় আসছে ‘আরএসভিপি মার্ডার’। নির্মাতা অর্জুন দত্তের এই ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। পছন্দের পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

    ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। তাঁর পরবর্তী ছবির অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। “আরএসভিপি মার্ডার”-এ একঝাঁক গুণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। সেটা আমার কাছে ভীষণ উত্তেজনার বিষয়, সেই সঙ্গে বিরাট প্রাপ্তি।’

    ছবিতে নিজের চরিত্র নিয়েও আশাবাদী এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, চরিত্রটি বেশ আকর্ষণীয় এবং পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে রয়েছে আলাদা চ্যালেঞ্জ। ব্যক্তিগতভাবে চরিত্রটি তাঁর ভালো লেগেছে। ছবিটি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছেন তিনি।

    ‘আরএসভিপি মার্ডার’ মূলত একটি মার্ডার মিস্ট্রি। পাহাড়ের কোলে একটি অনুষ্ঠানকে ঘিরে এগোবে ছবির গল্প। আনন্দঘন আয়োজনের মধ্যে হঠাৎ আসে অস্বস্তিকর এক বার্তা। এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে পরিচিত মানুষদের সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা দ্বন্দ্ব, ঈর্ষা, ক্ষোভ ও বিশ্বাসঘাতকতা।

    বন্ধুত্ব, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের জটিল সমীকরণের মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি। রহস্য ও রোমাঞ্চের পাশাপাশি ছবিতে গুরুত্ব পাবে মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের আড়ালে চাপা পড়ে থাকা নানা সত্য।

    জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন