শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে ঝড় তুলেছে তৌসিফ-তটিনীর ‘মন দুনিয়া’

    দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে ঝড় তুলেছে তৌসিফ-তটিনীর ‘মন দুনিয়া’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউটিউবে মুক্তির মাত্র দুই দিনেই এক কোটি ভিউয়ের মাইলফলক পেরিয়েছে ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘মন দুনিয়া’। ৬ নভেম্বর দুপুরে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর নাটকটির ভিউ দ্রুত বাড়তে থাকে। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখের বেশি।

    নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। দর্শকদের কাছ থেকে এসেছে ১ লাখ ১৮ হাজারের বেশি লাইক এবং সাড়ে পাঁচ হাজারের বেশি মন্তব্য।

    বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবিরের (তৌসিফ) সঙ্গে পরিচয় হয় সহপাঠী তুলির (তটিনী)। বন্ধুত্ব থেকে একসময় দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসা। কিন্তু একই বন্ধুমহলের রাতুল তুলিকে প্রেমের প্রস্তাব দিলে সম্পর্কের সমীকরণ জটিল হয়ে ওঠে।

    তুলি আবিরকে ভালোবাসার কথা জানালেও বন্ধুত্বের কথা ভেবে নিজের অনুভূতি আড়াল করে দূরে সরে যায় আবির। পরে পারিবারিক বিরোধিতা ও বাবার শর্তের কারণে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। দেড় বছরের বেশি সময়ের অপেক্ষা ও দূরত্ব পেরিয়ে তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।

    নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অভ্র মাহমুদ। তৌসিফ ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর ও শিল্পী সরকার অপু।

    দ্রুত কোটি ভিউয়ের মাইলফলক অর্জনে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা ও শিল্পীরা। প্রযোজক জানিয়েছেন, তাঁদের পরবর্তী লক্ষ্য এক দিনেই নাটকের এক কোটি ভিউ অর্জন করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন