শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত
  • সীমান্তে বিজিবির হাতে আটক ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর

    সীমান্তে বিজিবির হাতে আটক ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জের দলই সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) ১৫ জনকে আটকের দুদিন পর কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

    শুক্রবার (৯ মে) সকালে দলই সীমান্ত বিজিবি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে তাদের থানায় হস্তান্তর করা হয়।

    এর আগে গত বুধবার (৭ মে) ভোরবেলা দলই সীমান্ত দিয়ে ১৫ জনকে ‘পুশ ইন’ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি সদস্যরা। আটকের পর তাদের দলই সীমান্তের সিপাহী হামিদুর রহমান স্মৃতি জাদুঘরে দুদিন রাখা হয়।

    বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদশের নাগরিক। কয়েক বছর ধরে তারা ভারতের আসামে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে জেলে পাঠায়। পরে তাদের সীমান্ত এলাকায় নিয়ে বিএসএফ'র হাতে তুলে দেয়। পরে বিএসএফ তাদের সীমান্ত দিয়ে গেইট খুলে বাংলাদেশে ঠেলে দিয়েছে। শুক্রবার সকালে আটক ১৫ জনকে থানায় হস্তান্তর করে বিজিবি। তাদের নাম পরিচয় পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে ১০ জন নড়াইল জেলার, ৩ জন খুলনা জেলার ও ২ জন বাগেরহাট জেলার বাসিন্দা।

    আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানা এলাকার সুমন শেখ (৩৪), হাবিবুর (৪০), রাজিব শেখ (২৭), তার স্ত্রী সারমিন বেগম (২২), তাদের দুই ছেলে জুবায়ের শেখ (৪) ও ইয়াসিন শেখ (২), রফিকুল মোল্লা (৫৮), আবদুল সাত্তার মোল্লা (২৪), নড়াঘাতি থানার তুসার আলি মীর (২৮), খুলনা জেলার বৈঠাঘাটা থানার তরিকুল শেখ (২৪), তার স্ত্রী শান্তা শেখ (২৪), ছেলে মোহাম্মদ শেখ (৪), মেয়ে সুমাইয়া শেখ (৮), বাঘেরহাট জেলার রামপাল থানার হারিনা শেখ (৩০) ও তার ছেলে আবু হুরায়রা (৭)।

    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশে আটককৃতদের বিজিবি থানায় হস্তান্তর করেছে। এখন তাদের কি করা হবে তা বলা যাচ্ছে না।


    রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ