বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • রাজবাড়ীতে গরুবাহী ট্রাক খাদে, নিহত দুই ব্যবসায়ী

    রাজবাড়ীতে গরুবাহী ট্রাক খাদে, নিহত দুই ব্যবসায়ী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর কালুখালী উপজেলায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুই গরু ব্যবসায়ী নিহত হন।
    শনিবার (৩১ মে) দুপুর পৌনে ২টার দিকে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গরুবাহী ট্রাকটি পাইকারি বাজার থেকে গরু নিয়ে যাচ্ছিল। পথে কালুখালী এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি খাদে পড়ে যায়।

    দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুই গরু ব্যবসায়ী।

    দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
    রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 
    নিহতরা হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৩০) ও খবির হোসেন (৪০)।

    গান্ধীমারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, কুষ্টিয়া থেকে গরুবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ট্রাকের ভেতর থেকে রফিকুল ও খবিরের মরদেহ উদ্ধার করা হয়।

    ট্রাকটিতে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত এবং ২টি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    ওসি হারুন আরও জানান, ট্রাকটির বেপরোয়া গতি এই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন