শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন

    আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিজের যাতায়াতের সুবিধার্থে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

    রোববার (৮ নভেম্বর) জেলা আইনশৃঙ্খলা সভায় তিনি এই আবদার করেছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত দুদিন ধরে জেলায় সমালোচনার ঝড় বইছে।

    ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় রেলস্টেশনের টিকিট কালোবাজারি নিয়ে কথা হলে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‌‘আমরা যারা দূর থেকে আসা যাওয়া করি, কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়?’
    তার এ বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগে এ ধরনের কথা না বলার অনুরোধ করেন।

    এ বিষয়ে রেলওয়ে নিয়ে কাজ করা দ্য ট্রেনের অ্যাডমিন সোহেল রানা ভূঁইয়া বলেন, ‘রেলওয়ে আইন অনুযায়ী টিকিট হস্তান্তর বেআইনি, আর টিকিট কালোবাজারি করা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জেনেও জেলার একজন পদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার পক্ষে কথা বলেন, সেটা বোধগম্য নয়। আইনত ও নৈতিকভাবে তিনি এটা করতে পারেন না।
    ’
    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে কাজ করা সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’-এর আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি মারাত্মক আকার ধারণ করেছে। এরমধ্যে সরকারি এই কর্মকর্তা আইনশৃঙ্খলা মিটিংয়ে এমন বক্তব্য দেওয়ায় আমাদের শঙ্কিত করেছে। তার এ বক্তব্য আইনত অপরাধের শামিল। এমন বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই।’

    এ বিষয়ে জানতে  সিভিল সার্জন  ডা: মোহাম্মদ মমিজানুর রহমানের ফোনে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেন নি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন