বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • দালালের খপ্পরে পড়ে ইতালির পথে নিখোঁজ আরফি চৌধুরী 

    দালালের খপ্পরে পড়ে ইতালির পথে নিখোঁজ আরফি চৌধুরী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জে দালালের খপ্পরে পড়ে ইতালির পথে নিখোঁজ আরফি চৌধুরী (২৫)। আরফি চৌধুরী নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বড় আলিপুর গ্রামের ময়মুন চৌধুরীর ছেলে।

    আরফি চৌধুরীর  গ্রামের বাড়ি নবীগঞ্জে হলেও কাজের সুবাদে  হবিগঞ্জে থাকা কালীন সময়ে উত্তর শ্যামলি জামে মসজিদে নিয়মিত নামাজ আদায় করত আরফি চৌধুরী । 

    সেই সুবাদে  মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে থাকা শামায়ুন গুনি (৪৫) নামের এক ব্যক্তির সাথে আরফি চৌধুরীর পরিচয় হয় শামায়ুন গুনি  আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের আব্দুল গুনির ছেলে। তার সাথে আরফির পরিচয় হওয়ার,কিছু দিন পর মসজিদের মুয়াজ্জিন শামায়ুন গুনি লিবিয়ায় চলে যায়।

    লিবিয়ায় যাওয়ার পর আরফির সাথে মাঝে মাঝে ফোনে যোগাযোগ করত। এর পর থেকেই আরফিকে বিভিন্ন ভাবে বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলো শামায়ুন গুনি। ২০২৪ এর নভেম্বরের প্রথম সপ্তাহে শামায়ুন গুনি আরফিকে জানায়, ১৫ লক্ষ টাকা দিতে পারলে সে ইটালি পাঠিয়ে দিতে পারবে। 

    এবং সেখানে যাওয়ার পর মাসে এক লক্ষ টাকা করে আয় করতে পারবে। সে নিজে লিবিয়ায় এবং তার দুই ভাই ইতালি তাই সে সকল প্রকার সহযোগিতা করবে।

     একপর্যায়ে শামায়ুন গুনি আরফিকে তার বাবার সাথে দেখা করতে বলে। পরবর্তীতে শামায়ুনের বাবা আব্দুল গুনি (৬০) ২০২৪ সালের ১৫ নভেম্বর চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউ/পি,কারিশা বস্তির মুজিবুর রহমান (৫৭)  এবং আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের কেমিনুর তালুকদার কেমেন (২৮) কে নিয়ে আরফি চৌধুরীর বাড়িতে গেলে সকল কতাবার্তা চুড়ান্ত হয়।

     এবং আরফি চৌধুরীর বাবা কে আব্দুল গুনি সহ সাথে থাকা দুইজন বলে শত শত লোক তারা ইটালি পাটাইছে। তখন শামায়ুনের বাবা আব্দুল গুনির কাছে চার লক্ষ টাকা সহ আরফির পাসপোর্ট ও জমা দেওয়া হয়। 

    ঐ সময় শামায়ুন গুনি ফোন করে বলে চিন্তা করবেন না আরফিকে কিছুদিনের মধ্যেই বিদেশ পাঠাব। জানুয়ারিতে আরফিকে শামায়ুন গুনি ফোন করে বলে তোমার সকল কাজ সম্পন্ন হয়ে গেছে। ২৩ জানুয়ারি সে আমার বাবা সহ আরও লোকজন যাবে তোমার বাড়িতে। তাদের সাথে তুমি চলে আইস।

    ঐদিন আব্দুল গুনি, মুজিবুর রহমান এবং কেমিনুর তালুকদার কেমেন আরফির গ্রামের বাড়িতে এসে আরফিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। 

    গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা ত্যাগ করে বিভিন্ন দেশে ট্রানজিট দিয়ে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে গিয়ে লিবিয়ায় পৌঁছে আরফি চৌধুরী, ঐ সময় বানিয়াচং উপজেলার  শরিফখানি গ্রামের  ফয়জুর রহমান (৩৫) এবং চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউ/পির কারিশা বস্তি গ্রামের এমদাদুর রহমান (৩০) আরফি চৌধুরী কে রিসিভ করেন তাদের বাসায় নিয়ে যায়,সেখান থেকে চার দিন পরে  গত ৪ ফেব্রুয়ারি এমদাদুর রহমান ও ফয়জুর রহামন  শামায়ুনের বাসায় আরফি কে নিয়ে যায় । সেখানে যাওয়ার পর শামায়ুন গুনির সাথে আরফির একটি সেলফি ছবি তুলে পরিবারের কাছে পাঠায়। 

    তখন আরফি বাংলাদেশ সময় রাত নয়টায় ফোনে তার বাবাকে  জানায় যে শামায়ুন গুনি সহ বাকিরা আরফিকে ইতালিতে  পাঠানোর চেষ্টা করছে। আরফি তার বাবার সাথে ফোনে কথা বলাকালিন সময়ে আরফির বাবা জোরে  চিৎকার শুনতে পান এবং সাথে সাথে ফোন কেটে যায়। আরফির বাবা সাথে সাথে আরফির ফোনে কল দিলে ফোন বন্ধ পান এবং দালাল শামায়ুন গুনির ফোনও বন্ধ পান। 

    ২ দিন অতিবাহিত হওয়ার পরে আরফির সাথে যোগাযোগ করতে না পারায় শামায়ুন গুনির সাথে যোগাযোগ করলে সে জানায় আরফিকে এক জায়গায় আটকে রাখা হয়েছে।

     ছাড়াতে হলে ১৮ লক্ষ টাকা লাগবে। তখন শামায়ুনের বাবা আব্দুল গুনির সাথে যোগাযোগ করলে আব্দুল গুনি বলেন আরফি জেলে আটক আছে তাকে জেল থেকে বের করার জন্য চেষ্টা করছি। এভাবে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর শামায়ুনের বাবা আব্দুল গুনি কে তাগিদ  দিলে সে বাড়ি চেড়ে পালিয়ে যায়। ৪ ফেব্রুয়ারি ২০২৫ এর পর থেকে এখন পর্যন্ত আরফির কোন সন্ধান পায়নি পরিবার।

    হতাশা নিয়ে নির্রঘুম দিন কাটছে আরফি চৌধুরীর পরিবারের কখন আরফি বাড়িতে ফোন করবে সে চিন্তায় 

    নিখোঁজ আরফি চৌধুরীর বাবা ময়মুন চৌধুরী দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, দালাল শামায়ুন গুনি সহ এই চক্রের সদস্যদের কাউকেই বাড়িতে পাওয়া যায় না।

    আপোষের প্রস্তাব থাকায় এবং পরবর্তীতে আপোষ না মানায় আরফির বাবা  নবীগন্জ থানায় মামলা করতে গেলে থানা কতৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন