বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৫

    ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চল সংলগ্ন ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগান এলাকার বাঘড়াবাড়ি নামক স্থানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

    শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃষ্টির মধ্যে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মুখোশধারী একদল ডাকাত। দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৫–২০ জনের ওই ডাকাতদল প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। তারা ২০–২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপভ্যান থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে এবং নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয়।

    ডাকাতদের হামলায় আহত হয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত ১৫–২০ জন। ডাকাতেরা হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে।

    খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সড়কে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং আটকে পড়া যানবাহনগুলো গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।

    ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, “আমরা কমলগঞ্জ থেকে প্রাইভেট কারে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাঘড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ি। মুখোশধারী ১৫–২০ জন দা দিয়ে আমাদের জিম্মি করে নগদ টাকা লুটে নেয়। ”

    কমলগঞ্জের বাসিন্দা, একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, “অস্ত্রের মুখে আমার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। এর আগে তারা আরও কয়েকজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকেও টাকা লুট করেছে বলে শুনেছি।”কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, “চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। ”

    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, “ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    রাজু দত্ত, কমলগঞ্জ প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন