বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি
  • সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

    সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (৫ জুন) থেকে রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেটের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

    শুক্রবার (৬ জুন): দেশের আটটি বিভাগেই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    শনিবার (৭ জুন): চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    রোববার (৮ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে; অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

    সোমবার (৯ জুন): একই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে চট্টগ্রাম ও সিলেটের জন্য। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন