বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ 

    ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ সোমবার, ৩০ জুন ২০২৫ তারিখে ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, ফলাফল সন্ধ্যার মধ্যেই প্রকাশের সম্ভাবনা রয়েছে।

    তবে, এদিন ফল প্রকাশিত হলেও এই বিসিএসে নিয়োগযোগ্য পদসংখ্যা বাড়ানো হবে না বলে নিশ্চিত করেছে পিএসসি।

    রোববার (২৯ জুন) পিএসসির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

    পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেছেন, ‘৪৪তম বিসিএসের ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমাদের রেজাল্ট প্রসেসিং (আরপি) রুমে ফল তৈরির কাজ চলছে। পিএসসি চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে ফল তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল এ বিসিএসের ফল প্রকাশ করা হবে।’

    ‎এর আগে তিনি বলেন, ‘৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।’

    ‎উল্লেখ্য, ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে আটজন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে সাতজন, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ছয়জন, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে তিনজন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

    ‎৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন