শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত
  • বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহায়তায় জাপানের ৪.৮ মিলিয়ন ডলার অনুদান

    বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহায়তায় জাপানের ৪.৮ মিলিয়ন ডলার অনুদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও প্রযুক্তিনির্ভর করতে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬৯৫ মিলিয়ন জাপানি ইয়েন) সহায়তা দিচ্ছে জাপান সরকার।

    বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও।

    জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রচেষ্টাকে সমর্থন করি।” তিনি জানান, ইউএনডিপির মাধ্যমে দেওয়া এই অনুদান দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরে ভূমিকা রাখবে।

    ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জাপানের এ উদার সহায়তা বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নতুন শক্তি দিয়েছে। এটি ইন্দো-প্রশান্ত অঞ্চলে গণতন্ত্র ও মানবিক নিরাপত্তা উন্নয়নের প্রতিশ্রুতিরও অংশ।”

    চুক্তির আওতায় ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রম, নারী ও প্রান্তিক গোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি, এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে। এর আগে, একই প্রকল্পে সহায়তা দিয়েছিল অস্ট্রেলিয়া।

    অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন জাপানের সহযোগিতাকে স্বাগত জানান এবং বলেন, “এই সহায়তা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন