শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ

    মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ৪৮ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে।

    বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে পাল্লাথল পুঞ্জি এলাকায় পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরির সময় তাদের আটক করে বিজিবি। এ নিয়ে চলতি সময়ে মৌলভীবাজার সীমান্ত দিয়ে পুশইনের ঘটনায় মোট ৪৫২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বিজিবি সূত্রে জানা গেছে, এই ৪৫২ জনের মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী দিয়ে ১০ জন, কুলাউড়া দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল দিয়ে ১৯ জন এবং কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জনকে আটক করা হয়েছে। এছাড়া আরও বহু সংখ্যক ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও অনেককে আটক করা সম্ভব হয়নি।

    ৫২ বিজিবির অধীন পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি অঞ্চল থেকে আটক হওয়া ৪৮ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছেন।

    বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—আটককৃতরা চিকিৎসা এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

    ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের মধ্যে যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা রয়েছেন। তাদের পরিচয় যাচাই করে সংশ্লিষ্ট আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন