শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • দেশের ৩৩ ডেপুটি জেলারকে বদলি করেছে কারা অধিদপ্তর

    দেশের ৩৩ ডেপুটি জেলারকে বদলি করেছে কারা অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একযোগে দেশের ৩৩ জন ডেপুটি জেলারকে বদলি করেছে কারা অধিদপ্তর। বুধবার (৩ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    তবে একসঙ্গে এত বিপুল সংখ্যক ডেপুটি জেলারকে বদলির ঘটনা অতীতে ঘটেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কেউ।

    বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:

    • মো. মফিজুল ইসলাম – বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

    • তৌহিদুল ইসলাম – কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

    • মো. রাশেদুল হাসান রিগ্যান – কুমিল্লা থেকে ফেনী

    • অর্পণ চৌধুরী – জয়পুরহাট থেকে কুমিল্লা

    • শেফালী আকতার – কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর

    • শিল্পী আক্তার – কাশিমপুর হাইসিকিউরিটি থেকে কুষ্টিয়া

    • আনন্দ কুমার শীল – কাশিমপুর হাইসিকিউরিটি থেকে বরিশাল

    • রুবাইয়া সন্ধি – মুন্সিগঞ্জ থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

    • তানিয়া ফারজানা – মৌলভীবাজার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার

    • পিটার ঘোষ – বরগুনা থেকে নরসিংদী

    • মঈনুল হক আল মামুন – খুলনা থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র

    • সহ আরও ২১ জন

    বদলির তালিকায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কক্সবাজার, কাশিমপুর, বরিশালসহ দেশের প্রায় সব বিভাগ ও জেলা কারাগার অন্তর্ভুক্ত রয়েছে।

    কারা অধিদপ্তর জানিয়েছে, এই রদবদল একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং জনস্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন