শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • প্রেসসচিবের দাবি: টকশোতে অসত্য তথ্য দিয়েছেন রনি

    প্রেসসচিবের দাবি: টকশোতে অসত্য তথ্য দিয়েছেন রনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক গোলাম মাওলা রনির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ এনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টকশো ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে রনি অসত্য বক্তব্য ছড়াচ্ছেন, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

    শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন।

    পোস্টে তিনি লেখেন, “গোলাম মাওলা রনি বর্তমানে বিভিন্ন টেলিভিশন টকশো ও ইউটিউব প্ল্যাটফর্মে মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম উৎসে পরিণত হয়েছেন।”

    তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে রনি দাবি করেন, নূর হোসেন—স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক—নাকি জনতার হাতে নিহত হন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শফিকুল আলম শহীদ নূর হোসেনের প্রকৃত ইতিহাস তুলে ধরেন এবং স্মরণ করিয়ে দেন যে, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন নূর হোসেন। প্রেসসচিব প্রশ্ন তোলেন, “রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ ধুয়ে ফেলার দায়িত্ব নিয়েছেন?”

    শফিকুল আলম আরও সমালোচনা করেন যে, টকশোতে এই মন্তব্যের সময় উপস্থাপক কোনো ধরনের সংশোধনী বা প্রতিবাদ জানাননি। তিনি লেখেন, “সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—উপস্থাপক নির্লজ্জ এই মিথ্যাচারের বিরুদ্ধে কোনো অবস্থান নেননি। মিথ্যা ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেওয়ার অর্থ, সেই অন্যায়ের অংশীদার হয়ে যাওয়া।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন