বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • লুটপাট ও দুর্নীতির চিত্র তুলে ধরে নতুন পোস্টার উন্মোচন

    লুটপাট ও দুর্নীতির চিত্র তুলে ধরে নতুন পোস্টার উন্মোচন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’কে সামনে রেখে প্রধান উপদেষ্টার কার্যালয় আরও চারটি নতুন পোস্টার প্রকাশ করেছে। শনিবার (৫ জুলাই) বেলা সোয়া ১১টায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই পোস্টারগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। পোস্টারগুলোতে গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়েছে।

    পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিল এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।’’

    আরও লেখা হয়, ‘‘জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। শুরুতে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।’’

    প্রসঙ্গত, ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই থেকে। এতে রয়েছে স্মারক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পোস্টার প্রদর্শনী।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন