বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেন শেখ হাসিনা, বিবিসি নিশ্চিত করল অডিওর সত্যতা

    আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেন শেখ হাসিনা, বিবিসি নিশ্চিত করল অডিওর সত্যতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের জুলাইয়ে বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়া ছাত্র ও জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন—এমন অভিযোগ তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তাদের এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা এসেছিল।

    প্রতিবেদনে বলা হয়, ১৮ জুলাই শেখ হাসিনা ও এক অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে ফোনালাপের একটি অডিও ক্লিপ ফাঁস হয়, যার সত্যতা বিবিসি আই নিশ্চিত করেছে। এই ফোনালাপে শেখ হাসিনাকে বিক্ষোভকারীদের গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিতে শোনা যায়।

    বিবিসি জানায়, অডিওটি প্রমাণ করে যে, সাবেক প্রধানমন্ত্রী নিজেই গুলির অনুমতি দিয়েছিলেন। এর পরপরই সামরিক বাহিনীর প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

    জাতিসংঘের হিসাবে, ওই অভ্যুত্থানে অন্তত ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনালে মামলা হয়। প্রসিকিউটররা ফাঁস হওয়া অডিওটিকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করবেন বলে জানিয়েছে বিবিসি।

    প্রতিবেদনে আরও বলা হয়, অডিওটি চলতি বছরের মার্চে প্রথম ফাঁস হয়। তবে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, “বিবিসি যে টেপ রেকর্ডিংটির কথা বলেছে, তা সত্য কিনা, তা আমরা নিশ্চিত করতে পারছি না।”

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে যান। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন