শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থী,প্রতিষ্ঠান প্রধান ও সমাজসেবীদের সংবর্ধনা প্রদান

    পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থী,প্রতিষ্ঠান প্রধান ও সমাজসেবীদের সংবর্ধনা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটের পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সমাজ সেবকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

    বৃহস্পতিবার দুপুরে  ডাঃ বয়েন সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে  ধরঞ্জী ইউনিয়ন পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ইউনিয়নের বেশ ক'জন গরীব ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। 

    কৃতি শিক্ষার্থী সমাজসেবক ও অসহায়দের মাঝে ক্রেস্ট সম্মাননা স্মারক ও নগদ অর্থ  তুলে দেন প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। 

    এসময় ধরঞ্জী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গোলাম মর্তুজা.ডাঃ বয়েন সরকারের কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট মোঃ মাফিজুল সরকার (এপিপি), পরিষদের সদস্য মোঃ আমজাদ হোসেন, মোঃ জয়নুল হোসেন, শ্রী অমল চন্দ্র ও মোঃ লাইজুর রহমান অনেকেই।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন