শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪
  • বিপিএমসিএ নির্বাচনের ফলাফল বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

    বিপিএমসিএ নির্বাচনের ফলাফল বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭ মেয়াদ) নির্বাচনের সদ্য ঘোষিত ফলাফল বাতিল করার জন্য একটি মহল অপ-তৎপরতা শুরু করেছে। গত ১৬ জুলাই রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মহিউদ্দিন-মুকিত প্যানেল এবং আফরোজা-মোয়াজ্জেম প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ১১০ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

    প্রতিদ্বন্দ্বি দুটি পরিষদের দুইজন করে প্রতিনিধির উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে মহিউদ্দিন-মুকিত প্যানেল থেকে ডা. শেখ মহিউদ্দিন সভাপতি এবং ডা. আব্দুস সবুর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে আফরোজা-মোয়াজ্জেম পরিষদ থেকে সাধারণ সম্পাদক হিসেবে ডা. মোয়াজ্জেম হোসেনসহ মোট ১৯ টি পদে নির্বাচনে জয়লাভ করেন।

    চূড়ান্ত ফলাফল ঘোষণার পর আফরোজা-মোয়াজ্জেম প্যানেলের পক্ষ থেকে নিয়ম বর্হিঃভূতভাবে আপিল দায়ের করা হয়েছে এবং আপিল বোর্ড এখতিয়ার বর্হিঃভূতভাবে তা গ্রহণ করেন। কারণ আপিল গ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে আপিল আবেদন গ্রহণ করা হয়েছে।

    এই নির্বাচন শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে অনুষ্ঠিত হয়, যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল সর্বাধিক পদে বিজয়ী হয়। অন্যদিকে মহিউদ্দিন-মুকিত প্যানেল থেকে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদকসহ মাত্র দুজন জয়লাভ করেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা দিনভর ভোট প্রদানের পর দুই পরিষদের মনোনীত এজেন্টরা খসড়া ফলাফলে স্বাক্ষর করেন।

    বর্তমানে নির্বাচনের ফলাফল বাতিল করে ভোটারদের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা চলছে। ভোটারদের মতামতের প্রতি সম্মান জানিয়ে এবং সিন্ডিকেটের ষড়যন্ত্র রুখতে এই আপিল আবেদন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাতিল করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন