শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪
  • নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে ভিসা প্রতারক গ্রেফতার

    নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে ভিসা প্রতারক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী সেনাবাহিনী এক অভিযানে ভিসা প্রতারক চক্রের সম্রাট বলে খ্যাত সেলিম মিয়া (২৭) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। সু-কৌশলে ফাঁদ পেতে ধরা হয় এই ভিসা প্রতারককে।

    ভিসা প্রতারক সেলিম মিয়া নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই কাছারিপাড়া গ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে।

    রবিবার (২০ জুলাই) নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল সূত্রে জানানো হয়, সেনাবাহিনী বিভিন্ন অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করছেনা। তারই ধারাবাহিকতায় নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান এর নেতৃত্বে একাধিক চৌকস আভিযানিক দল যৌথভাবে শনিবার (১৯ জুলাই) রাতে নীলফামারী জেলার কিশোরীগঞ্জ থানাধীন বেলতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ভিসা প্রতারক সেলিম মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের মিডিয়া সেল থেকে জানানো হয়, সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। সে বিভিন্ন এলাকার যুবকদের বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। তাকে একাধিকবার ধরতে গেলে সে পালিয়ে যায়। অবশেষে সূকৌশলে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

    নীলফামারীর কিশোরীগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে থানায় ভিসা প্রতারনার বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন