শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • সাতক্ষীরায় কৃষক দলের র‌্যালি, আলোচনা ও বৃক্ষরোপন

    সাতক্ষীরায় কৃষক দলের র‌্যালি, আলোচনা ও বৃক্ষরোপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা “সবুজ পল্লবে স্মৃতি অম্লান” স্লোগানে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

    দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশে একযোগে ৫ কোটি বৃক্ষরোপণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা কৃষক দলের আয়োজনে সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের ধারে ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন দলীয় নেতৃবৃন্দ।

    সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক মোঃ সালাউদ্দিন লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক রহমাতউল্লাহ পলাশ।

    শহরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব সাইলুর রহমান বিশ্বাস, তালা উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শামশুর রহমান, জাহাঙ্গীর হোসেন, দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম খোকা প্রমুখ।

    আলোচনা সভার শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খাল পাড়ে বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন