শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • শাহ আমানতে সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিমসহ ধরা দুই যাত্রী

    শাহ আমানতে সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিমসহ ধরা দুই যাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমসহ দুজন যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা। 

    রবিবার (২০ জুলাই) রাতে আটক যাত্রীরা দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ নম্বর ফ্লাইটে দেশে ফেরেন।

    ‎তারা হলেন—ফেনীর মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের মোশাররফ হোসেন।

    ‎বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তাদের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১৬৫ কার্টুন মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২,০৭৬টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা।’

    ‎তিনি আরও বলেন, ‘চোরাচালান প্রতিরোধে এনএসআই ও কাস্টমসের যৌথ নজরদারি ও অভিযান আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। আটক দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন