শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা

    পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২১শে জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

    কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

    সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিআরটি'র মোর্শেদ আলম। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ সেলিম হাসান।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরটি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান,পুলিশ পরিদর্শক কামরুল হাসান প্রমুখ।

    এসময় বিআরটিএ-এর কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী চালকরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

    বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

    পাশাপাশি পেশাজীবী চালকদের মানবিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির দিকেও আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে চালকদের সচেতন করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে বলে তারা আশা ব্যক্ত করেন। একজন দক্ষ চালক পারেন বহনকারী যানের মানুষদের জীবন রক্ষায় মূখ্য ভূমিকা পালন করতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন