শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • ফুলবাড়ী সরকারি কলেজে স্নাতক শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ 

    ফুলবাড়ী সরকারি কলেজে স্নাতক শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের শ্রেণি পাঠ শুরু ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে কলেজের রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, দর্শন, গণিত ও ইংরেজি বিভাগে একযোগে শ্রেণি পাঠ উদ্বোধন এবং নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

    প্রতিটি বিভাগে পৃথকভাবে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেণি পাঠের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, একটি দায়িত্ববান নাগরিক গড়ে ওঠার মাধ্যম। তোমাদের সৎ, পরিশ্রমী ও মানবিক হতে হবে।”

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. রিপন মিয়া। তাঁরা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উচ্চশিক্ষার আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান।

    অনুষ্ঠানে অনার্স কোর্স ভর্তি কমিটির আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমিনুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক এম. জি. এম. আল ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহায়মেনুল আরেফিন, রসায়ন বিভাগের প্রভাষক মো. মনির উজ জামান মুন, দর্শন বিভাগের প্রভাষক নুরনবী ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আফরুজুল হায়া, দর্শন বিভাগের প্রভাষক ও রোভার স্কাউটের লিডার পল্লাদ চন্দ্র রায়।

    অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে দিকনির্দেশনা পেয়ে নিজেদের নতুন পথচলার প্রেরণা অনুভব করেন। কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাও এ আয়োজনে উপস্থিত ছিলেন।
     
    নবীনবরণ উপলক্ষে কিছু বিভাগে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা ও শুভেচ্ছা বক্তব্যও অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন