শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক
  • গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

    গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    সোমবার (২১ জুলাই) গভীর রাতে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের প্রবাসী কাশেম মিয়ার স্ত্রী মীম আক্তার (২৮) (ভাড়া বাসা) বসতঘরের আড়ার সাথে গলায় গামছা প্যাচিয়ে আত্মহত্যা করেছে।

    সূত্রে জানা যায়- প্রবাসীর স্ত্রী মীম আক্তার এক সন্তানের জননী। সকালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায় প্রবাসীর স্ত্রী মীম আক্তারের সাথে তার শশুর,শাশুড়ি ও ননদের সাথে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিল। এছাড়া তার স্বামী বিদেশ থাকায় ভাড়া বাসায় থাকতো। স্থানীয়দের দাবি- শ্বশুর বাড়ির লোকজন বারবার মানসিকভাবে তাকে নির্যাতন করতো। এ কারনেই আত্মহত্যা করতে পারে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান- রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন