শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ৩ বাংলাদেশীকে ৪৮ ঘন্টার মধ্যে ফেরতের আল্টিমেটাম

    ৩ বাংলাদেশীকে ৪৮ ঘন্টার মধ্যে ফেরতের আল্টিমেটাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ও বিএসএফ কর্তৃক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ৩ জন বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ এবং তাদের ৪৮ ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।

    মঙ্গলবার(২২শে জুলাই ) বিকেলে উপজেলা বিএনপি'র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি উপস্থাপন করা হয়। এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক রেদোয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান প্রমুখ।

    এড. আবেদ রাজা বলেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে মানুষ ধরে নিয়ে যাওয়া অন্যায়। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। বাংলাদেশহিসেবে আমাদের অগ্রগতি তাদের সহ্য হচ্ছেনা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে আটককৃতদের ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দিচ্ছি। অন্যতায় সীমান্তে জনপদের মানুষ নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবো।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশ সীমান্তের ভেতর হরিপুর এলাকায় মাছ ধরছিলেন সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)। এ সময় ১৫ থেকে ২০ জন ভারতীয় সীমান্তরক্ষাবাহিনী বিএসএফ সদস্য হঠাৎ সীমান্ত পেরিয়ে এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি। তারা বর্তমানে ত্রিপুরার ঊনকোটি জেলার ইরানি থানার জেল হাজতে রয়েছেন বলে স্থানীয় সুত্র নিশ্চিত করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন