শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • কক্সবাজারে বিজিবির স্কুলের নাম পরিবর্তন

    কক্সবাজারে বিজিবির স্কুলের নাম পরিবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের বর্ডার গার্ড পাবলিক স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল, কক্সবাজার’। 

    আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ নামকরণ করা হয়। 

    দেশের জন্য শহীদ এলাহী মনজুর চৌধুরীর অসামান্য ত্যাগ ও দেশপ্রেমের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবি ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এস এম খায়রুল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান প্রমুখ। 

    এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার জেলার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে বিজিবি রিজিয়ন কমান্ডার জানান, বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ ইতোমধ্যেই কক্সবাজার অঞ্চলের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। একাডেমিক ফলাফলের পাশাপাশি সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এটি একটি আদর্শ শিক্ষালয়ে পরিণত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন