শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • নরসিংদীতে হত্যা মামলার আসামী দুবাই থেকে গ্রেফতার

    নরসিংদীতে হত্যা মামলার আসামী দুবাই থেকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নরসিংদীতে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।

    তিনি জানান, ২০২৩ সালের ২৩ জুন থেকে এই আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। তদন্তে উঠে আসে যে, ঘটনার অন্যতম আসামি মহসিন মিয়া ঘটনার পরপরই দুবাই পালিয়ে যান। পরে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হলে দুবাই পুলিশ তাকে ২০ জুলাই গ্রেপ্তার করে। পরদিন ২১ জুলাই বাংলাদেশ পুলিশের একটি দল তাকে দেশে ফিরিয়ে আনে। একইদিন নরসিংদীর আদালতে হাজির করা হলে, মহসিন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

    গ্রেপ্তারকৃত মহসিন মিয়া (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে।

    পিবিআই আরও জানায়, এখন পর্যন্ত এ মামলায় মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

    প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে শিবপুর উপজেলার বাঁশগাড় এলাকায় নিজ বাসায় গুলি করে আহত করা হয় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে। আসামি মহসিন মিয়াসহ আরও দুজন এই ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ দিন পর, ৩১ মে তিনি মারা যান। ঘটনার পরপরই নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।


    মোঃ সাইদুল আলম তৌহিদ সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন