শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • রাঙ্গুনিয়ায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার 

    রাঙ্গুনিয়ায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় খাল থেকে আকতার বেগম (৩৮) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।  

    বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টায় উপজেলার ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বক্ষত্তোর এলাকার হাজীপাড়া কবরস্থানে পাশে চেঙখালী খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

    নিহত আকতার বেগম স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরিদুল্লাহবাড়ী গ্রামের আবুল হোসেন প্রকাশ 'বয়ার' মেয়ে।

    আকতার বেগম দীর্ঘদিন ধরে মৃগীরোগী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

    স্থানীয়রা জানান, সকালে স্থানীয় আতাহার আলী নামে এক ব্যাক্তি খালপাড় দিয়ে যাওয়ার সময় চেঙখালী খালের উত্তর পাশে ওই মহিলার লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    পারিবারিক সূত্র জানান, গত চারদিন আগে আকতার বেগম বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘসময় পার হলেও তিনি ঘরে ফেরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাননি। আজ খবর পেয়ে স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। 

    রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, আকতার বেগম মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগী ছিলেন। ধারণা করা হচ্ছে এ রোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে যান, পরে আর উঠতে পারেননি। প্রাথমিকভাবে ওই নারীর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

    লাশ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  জন্য মর্গে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন