শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • গৌরীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও দূর্গোৎসব প্রস্তুতি বিষয়ক মতবিনিময়

    গৌরীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও দূর্গোৎসব প্রস্তুতি বিষয়ক মতবিনিময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৪ জুলাই) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    এ সময় নেতৃবৃন্দ নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমিন পাপ্পাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

    সভায় আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দূর্গাপুজা উৎসবের পূর্বে সকল মন্দির পরিদর্শন করে যাতায়াতের সমস্যাসমূহ দূরকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মন্দিরগুলোতে আর্থিক সহযোগিতা প্রদানের দাবি জানানো হয়। 

    এছাড়াও উপজেলার জরাজীর্ণ প্রাইমারি স্কুলগুলোর প্রয়োজনীয় সংস্কার, খেলার মাঠ সংস্কার, বিনোদন কেন্দ্র স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান উন্নয়নে আলোচনা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ বিপ্লব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি প্লাস্টার হীরা লাল দাশ, নিতিশ কুমার পন্ডিত অপু, মিলন চন্দ্র সরকার, সুবাস কর, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রতন, আফরোজা আক্তার সোমা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, তাওহিদুল ইসলাম সরকার, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার কমিশন ও বাস্তবায়ন সংস্থার উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন