শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কৃষক-কৃষাণীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

    খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কৃষক-কৃষাণীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ক্ষেত্রে জৈব সার ব্যবহার করে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদন, খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষি যান্ত্রিক করণের মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থা ব্যবহার এবং কৃষিতে প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে কৃষাণ-কৃষাণিদের সচেতন করতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায়, ফিল্ড স্কুল কংগ্রেস শীর্ষক এক অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়। 

    বোদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অবহিত কর্মশালার আয়োজন করে। 

    অবহিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। 

    উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজির এর সভাপত্বিতে অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের এই অবহিতকরণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন-নবী ও বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা। 

    অবহিত করন ফিল্ড স্কুল কংগ্রেসে উপজেলার সকল কৃষি মাঠ স্কুলের কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

    কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষাণ-কৃষাণিদেরকে পুষ্টিমান সমৃদ্ধ নিরাপদ ও অধিক ফসল উৎপাদনের কলাকৌশল এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যাবহারে উদ্বুদ্ধ করা হয়।

    এ উপলক্ষে   কৃষকদের উৎপাদিত নানা পুষ্টিমান নিরাপদ খাদ্য ও কৃষিপণ্যের দুইটি স্টল প্রদর্শনীর আয়োজন করা হয়।।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন